টঙ্গীতে পলিথিনের গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

গাজীপুরের টঙ্গীতে পলিথিনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় টঙ্গীর পূর্ব থানার রেলস্টেশনের পাশে

2023-04-19T07:00:44+00:00
2023-04-19T08:12:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে পলিথিনের গুদামে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৭:০০ এএম  আপডেট: ১৯.০৪.২০২৩ ৮:১২ এএম  (ভিজিট : ১৭৯)
X

গাজীপুরের টঙ্গীতে পলিথিনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় টঙ্গীর পূর্ব থানার রেলস্টেশনের পাশে ওয়েস্টেজ পলিথিনের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর জয় হাসান জানান, মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিটে টঙ্গীর পূর্ব থানার রেলস্টেশনের পাশে ওয়েস্টেজ পলিথিনের গুদামে আগুন লাগার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। 

তিনি আরও জানান, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।


বাবু/এ আর 





  বিষয়:   আগুন 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy