প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৭:৫৯ এএম আপডেট: ১৯.০৪.২০২৩ ১০:২২ এএম (ভিজিট : ১৮৮)

X
রাজধানীর বনানীর এআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর ৫টার দিকে বনানীর ২৪ কামাল আতাতুর্ক এভিনিউয়ের এআর টাওয়ারের ৫ম তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আমরা ভোর ৫টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
বাবু/এ আর