বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

ঈদে বাড়ি ফিরতে শুরু করেছেন লোকজন। উত্তরবঙ্গগামী অনেকে ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে বাড়ি যাচ্ছেন মোটরসাইকেলযোগে। বুধবার (১৯

2023-04-19T11:09:51+00:00
2023-04-19T11:09:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ১১:০৯ এএম   (ভিজিট : ১৫২)
X


ঈদে বাড়ি ফিরতে শুরু করেছেন লোকজন। উত্তরবঙ্গগামী অনেকে ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে বাড়ি যাচ্ছেন মোটরসাইকেলযোগে। বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব এলাকায় আলাদা টোল বুথে শত শত মোটরসাইকেল দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, শত শত মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার পাশেই স্থাপিত আলাদা বুথে অপেক্ষা করছে। এ সময় সেতু কর্তৃপক্ষের লোকজন অপেক্ষারত মোটরসাইকেল আরোহীদের নির্ধারিত টোলের টাকা হাতে রাখার জন্য মাইকিং করছে। 
এদিকে, মহাসড়কে যাত্রীবাহী বাসের চেয়ে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা বেশি।

মোটরসাইকেল আরোহীরা জানান, ছুটির প্রথম দিনে মহাসড়ক ফাঁকা ছিল। ঝামেলা ছাড়াই মোটরসাইকেলে বাড়ি যাওয়া যাচ্ছে।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ভোর রাত থেকেই সেতুতে মোটরসাইকেল পারাপারে দীর্ঘ সাড়ি ছিল। মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা বুথ করা হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   বঙ্গবন্ধু  মোটরসাইকেল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy