বিজয় স্মরণীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৩

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর বিজয় স্মরণী এলাকায় রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বাস উল্টে গেছে। বুধবার (১৯ এপ্রিল)

2023-04-19T13:06:50+00:00
2023-04-19T13:06:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয় স্মরণীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৩
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ১:০৬ পিএম   (ভিজিট : ১৩৮)
X


রাজধানীর বিজয় স্মরণী এলাকায় রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বাস উল্টে গেছে। বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসের ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের বাসটি বিজয় স্মরণী এলাকায় এলে এ ঘটনা ঘটে। বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়, এরপর বাসটি আবার ফুটপাতে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এ ঘটনায় বাসের ভেতরে থাকা অন্তত ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন। বাসটি উল্টে যাওয়ার পর সামনের গ্লাস ভেঙে গেছে।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল বলেন, বাসটি রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টানোর পর পর চালক ও হেল্পার পালিয়ে গেছে। পরে আমরা বাসটি রাস্তা থেকে সরিয়ে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন।

-বাবু/এ.এস





  বিষয়:   বিজয় স্মরণী  বাস 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy