দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৪

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ চার জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল

2023-04-20T14:00:28+00:00
2023-04-20T14:00:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দিনাজপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৪
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ২:০০ পিএম   (ভিজিট : ১৪৩)
X


দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ চার জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে উচিতপুর বাজারের পাশে শিবপুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কেয়া পরিবহন নামের একটি বাস ফুলবাড়ির দিকে যাচ্ছিল আর নবাবগঞ্জ থেকে একটি অটোরিকশা দিনাজপুরের দিকে আসছিল। শিবপুরী এলাকায় পৌঁছালে তাদের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দুই শিশু নিহত হয়। শিশু দুটির বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হবে। অটোরিকশা চালকসহ চার জনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও দুজন মারা যান।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ নিশ্চিত করে বলেন, নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy