ডোমারে মসজিদ উদ্বোধন ও বাজার পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ডোমার থানা মসজিদ এর উদ্বোধন ও পবিত্র ঈদ উল ফিতর

2023-04-20T15:18:13+00:00
2023-04-20T15:18:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে মসজিদ উদ্বোধন ও বাজার পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৩:১৮ পিএম   (ভিজিট : ৩৯৩)
X

নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ডোমার থানা মসজিদ এর উদ্বোধন ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাজার পরিদর্শন করেছেন।

বৃহষ্পতিবার (২০ এপ্রিল) জোহরের নামাজের আগে ডোমার থানা চত্বরে দীর্ঘ ২৩ বছরের অব্যবহৃত মসজিদটি পুনঃসংস্কার পূর্বক উদ্বোধন করা হয়। মসজিদটি সংস্কারে পরিকল্পনা ও বাস্তবায়ন করেন ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী। মসজিদ উদ্বোধন করে উক্ত মসজিদে জোহরের  নামাজ আদায় করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ওসি মাহমুদ উন নবী, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষ ঈদ উল ফিতর উপলক্ষে ডোমার বাজার পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বাবু/জেএম 
                                                




  বিষয়:   ডোমার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy