সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সিলেট প্রতিনিধি

সারাবাংলা

সিলেট জালালাবাদ থানার কুমারগাঁও রো‌ড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

2023-04-20T15:42:49+00:00
2023-04-20T15:42:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সিলেট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৩:৪২ পিএম   (ভিজিট : ১৫৮)
X

সিলেট জালালাবাদ থানার কুমারগাঁও রো‌ড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী রাজীব (১৩)। সে জালালাবাদ থানাধীন টু‌কের বাজা‌রের তালুকদার পাড়া এলাকার সমছুল হকের ছেলে।

সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতরা হলেন- টু‌কেরবাজা‌রের তালুকদার পাড়া এলাকার মৃত আব্দুল ল‌তিফের ছেলে ফয়সল আহমদ (২৫) ও মোটরসাইকেল চালক মৃত আব্দুস শ‌হিদের ছেলে মু‌হিবুর রহমান (৩৫)।

বৃহস্পতিবার দুপুর ১টায় কুমারগাঁও রো‌ড়ের টু‌কেরবাজা‌র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

জালালাবাদ থানার ওসি (তদন্ত) খালেদ মামুন বলেন, দুপুরে কুমারগাঁও রো‌ড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এসময় মোটরসাই‌কেল আরোহী একজন নিহত ও আরও দুইজন আহত হন।

দুর্ঘটনার পর গুরুতর আহত ৩ জনকে সিলেট এমএ‌জি ওসমা‌নি হাসপাতা‌লে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রাজীব‌কে মৃত ঘোষণা ক‌রেন। এসময় আহত অন্য দুইজন‌কে জরু‌রি বিভা‌গের ভ‌র্তি ক‌রা হয়।

বাবু/জেএম 




  বিষয়:   সড়ক  দুর্ঘটনা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy