
ঈদ উদযাপন করতে গ্রামে ছুটছেন পোশাকশ্রমিকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) শিল্পাঞ্চলের সকল পোশাক কারখানা ছুটি হওয়ায় একযোগে এলাকায় ফিরছেন পোশাকশ্রমিকরা। এতে করে সড়কে ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে। একইসঙ্গে যানবাহনের চাপ বাড়ায় মহাসড়কে ধীরগতি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাহপুর বাইপাইল সড়ক ঘুরে দেখে যায়, সড়কে যানবাহনের চাপ গত কয়েক দিনের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। পাশাপাশি যাত্রীর চাপ বেড়েছে কয়েকগুণ। যাত্রী ও যানবাহনের চাপে সৃষ্টি হয়েছে ধীরগতি।
খোঁজ নিয়ে জানা যায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার সড়কে ধীরগতির সৃষ্টি হয়েছে। আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে সৃষ্টি হয়েছে যানজট। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কে নবীনগর থেকে বিশমাইল পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কে ধীরগতির সৃষ্টি হয়েছে।
ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেন, আজ বিকেলের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। পর্যাপ্ত পুলিশ সড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে। আশা করি অন্যান্যবারের তুলনায় এবার ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।
বাবু/জেএম