কন্যা সন্তান জন্ম নেওয়ায় শ্বাসরোধে হত্যা করলো মা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বরিশালের আগৈলঝাড়ায় কন্যা সন্তান জন্ম হওয়ায় ওই নবজাতক সন্তানের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে মায়ের

2023-04-20T20:12:29+00:00
2023-04-20T20:12:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কন্যা সন্তান জন্ম নেওয়ায় শ্বাসরোধে হত্যা করলো মা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৮:১২ পিএম   (ভিজিট : ১৩৮)
X

বরিশালের আগৈলঝাড়ায় কন্যা সন্তান জন্ম হওয়ায় ওই নবজাতক সন্তানের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় নবজাতকের মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বাকাল ইউনিয়নের পূর্বপয়সা গ্রামে বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটেছে।


আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, ওই গ্রামের মিলন বখতিয়ারের সঙ্গে বিয়ে হয় রুমার। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে ৫ বছরের মারুফা ও দেড় বছরের সোহানা নামে দুটি কন্যা সন্তান রয়েছে। ভোরে রুমা খানম আরও একটি কন্যা সন্তানের জন্ম দেয়। কন্যা সন্তান জন্মের দুই ঘণ্টা পর ওই নবজাতকের গলায় রশি পেঁচিয়ে হত্যা করে রুমা। এসময় প্রতিবেশী সাদিয়া বেগম রুমার সদ্য ভূমিষ্ট কন্যা সন্তান দেখতে এলে সন্তানকে অচেতন অবস্থায় দেখতে পেলে মৃত্যুর ঘটনা প্রকাশ পায়।


এক পর্যায় আগৈলঝাড়া থানা পুলিশের ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসার একপর্যায়ে মা রুমা খানম নিজেই কন্যা সন্তানকে হত্যা করেছে বলে স্বীকার করেন।


রুমা খানম জানান, তার দুটি কন্যা সন্তান রয়েছে। সদ্য ভূমিষ্ট হওয়া সন্তান কন্যা হওয়ায় ক্ষোভে-দুঃখে তাকে হত্যা করা হয়েছে। এসময় পুলিশ রুমা খানমকে গ্রেপ্তার করে ও মৃত কন্যা সন্তানের লাশ থানায় নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী ও ওসি মো. গোলাম ছরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


বাবু/জেএম 






  বিষয়:   শ্বাসরোধ  হত্যা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy