৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটে কমিউটার থ্রি লোকাল ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ৪ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার

2023-04-20T20:24:15+00:00
2023-04-20T20:24:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লালমনিরহাট
৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৮:২৪ পিএম   (ভিজিট : ১৪১)
X

লালমনিরহাটে কমিউটার থ্রি লোকাল ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ৪ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় পশ্চিম রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত শরীফ বিষয়টি নিশ্চিত করেন।


এর আগে দুপুর ১টা ১০ মিনিটের দিকে লালমনিরহাট-রংপুর রেলরুটের মহেন্দ্রনগর স্টেশন এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।


যাত্রী ও রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুরের পার্বতীপুর থেকে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা শুরু করে কমিউটার থ্রি লোকাল লালমনি কমিউটার ট্রেন। ট্রেনটি তিস্তা স্টেশন অতিক্রম করে দুপুর ১টা ১০ মিনিটের দিকে মহেন্দ্রনগর স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির শেষের বগি লাইনচ্যুত হয়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও লাইন এবং ট্রেনের একটি বগির দরজা জানালার আংশিক ক্ষতি হয়েছে। এ ঘটনার পর থেকে রেলওয়ের বিভাগীয় শহর লালমনিরহাটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর পেয়ে রেলওয়ে সংশ্লিষ্ট দপ্তরের লোকবল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে ৪ ঘণ্টা উদ্ধারকাজ শেষে বিকেল ৫টায় রেল চলাচল স্বাভাবিক হয়।  


উদ্ধারকাজে নিয়োজিত থাকা লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহন অফিসার ফারুকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকাজ সম্পন্ন করা হয়। বিকেল ৫টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আমাকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করা হবে।


বাবু/জেএম 






  বিষয়:   ট্রেন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy