প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১১:০৩ এএম (ভিজিট : ১৭১)

X
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাজবাড়ী জেলা আ.লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু প্রধানন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাহে রমাদান উপলক্ষে পথচারী, শ্রমিক ও সাধারণ রোজদারের মাঝে তিনি ইফতারি বিতরণ করেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বালিয়াকান্দির তালপট্টি এলাকায় তিনি ইফতারি বিতরণ করেন।
এ সময় উপস্তিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-আর-রশিদ মানিক, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ বি এম এহেতেশাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আহম্মেদ পারভেজ, সদস্য সচিব মো. রাজু আহম্মেদ, সদস্য মো. বাবুল আক্তার।
আরও উপস্থিত ছিলেন, সাবেক উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ হান্নান খান, জেলা যুবলীগ নেতা জীবন বিশ্বাস সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বাবু/জেএম