১০ টাকায় মিলছে ঈদ বাজার

জয়পুরহাট প্রতিনিধি

সারাবাংলা

১০ টাকায় মিলছে ঈদ বাজার। এক দিনের জন্য দশ টাকায় পাওয়া যাচ্ছে সেমাই, দুধ, চিনি, নুডলস, গরুর মাংস,

2023-04-21T13:50:54+00:00
2023-04-21T13:50:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১০ টাকায় মিলছে ঈদ বাজার
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১:৫০ পিএম   (ভিজিট : ১৭০)
X

১০ টাকায় মিলছে ঈদ বাজার। এক দিনের জন্য দশ টাকায় পাওয়া যাচ্ছে সেমাই, দুধ, চিনি, নুডলস, গরুর মাংস, শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি। বিষয়টি অবাক করার মতো হলেও এমন ঘটনা ঘটেছে জয়পুরহাটে।

বছর ঘুরে আসা ঈদের আনন্দকে ভাগ করে নিতেই প্রতি বছরের মতো জয়পুরহাটে এবারও সমাজের অসহায় গরিব-দুস্থ মানুষদের জন্য আয়োজন করা হলো ১০ টাকার ঈদ বাজার।

আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে আজিজ রেজিয়া ফাউন্ডেশনের আয়োজনে এই ঈদ বাজারের আয়োজন করা হয়। ব্যতিক্রমী ঈদ বাজারের উদ্বোধন করেন আজিজ রেজিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাজুল ইসলাম। ঈদ সামনে রেখে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে গরিব-দুস্থ মানুষেরা মাত্র ১০ টাকায় এইসব পছন্দের পণ্য নিতে পারছেন।

এ সময় আজিজ রেজিয়া ফাউন্ডেশনের পরিচালক কায়কোবাদ আরাম, ইলিয়াস হোসেন, জয়পুরহাট ডিস্ট্রিক্ট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য শাকিল হোসেন উপস্থিত ছিলেন।

বাবু/জেএম 





  বিষয়:   ঈদ  বাজার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy