মদনে পুলিশ সুপারের উদ্যোগে ঈদ উপহার পেল তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা মদনে পুলিশ সুপার ফয়েজ আহমেদ এর উদ্যোগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ

2023-04-21T17:39:56+00:00
2023-04-21T17:39:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মদনে পুলিশ সুপারের উদ্যোগে ঈদ উপহার পেল তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১৮০)
X

নেত্রকোনা মদনে পুলিশ সুপার ফয়েজ আহমেদ এর উদ্যোগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) মদন থানায় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে পবিত্র মাহে রমজানের শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী তাদের হাতে তুলে দেন।

ঈদ উপহার সামগ্রী পেয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী খুশি ও আনন্দ প্রকাশ করে পুলিশ সুপারকে ধন্যবাদ জানায়।

এ সময় পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি অংশ। তাই তাঁদেরকে পৃথক করে দেখার সুযোগ নেই। যদিও নানা প্রতিবন্ধকতার মাঝে এই গোষ্ঠী পিছিয়ে আছে। তবে সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারাও সমাজের উন্নয়নে অবদান রাখতে পারবে।

সর্বোপরি তিনি আরও  বলেন, কোন প্রকার ভিক্ষাবৃত্তি দোকানে দোকানে গিয়ে চাঁদা উঠানো যাবে না।

বাবু/জেএম 






  বিষয়:   তৃতীয় লিঙ্গ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy