করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৩

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় তিনজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তবে এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু

2023-04-21T18:26:07+00:00
2023-04-21T18:26:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ৬:২৬ পিএম   (ভিজিট : ১৩৮)
X


দেশে গত ২৪  ঘণ্টায় তিনজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তবে এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

গত একদিনে শনাক্ত রোগীদের সবাই রাজধানীর বাসিন্দা। দেশের আর কোথাও একদিনে নতুন করে কারও সংক্রমণের তথ্য পাওয়া যায়নি। দেশের ৫৫ জেলায় কোনো নমুনা পরীক্ষাই হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭৩৯টি নমুনা পরীক্ষা করে নতুন ৩ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৪১ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ০৩ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ১৪৬ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় ৩ জন কোভিড রোগী সুস্থ হয়েছে। এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৬০৫ জন। গত ২৮ মার্চ দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ২৪ দিন ধরে কোভিডে কারো মৃত্যু হয়নি।

-বাবু/এ.এস





  বিষয়:   করোনা  শনাক্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy