সিলেটে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি

সারাবাংলা

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টা ও বিকেল সাড়ে ৪টার দিকে আলাদা আলাদা

2023-04-22T14:13:10+00:00
2023-04-22T14:13:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
সিলেট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ২:১৩ পিএম   (ভিজিট : ১৬৬)
X

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টা ও বিকেল সাড়ে ৪টার দিকে আলাদা আলাদা স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।


জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী বিষয়টি নিশ্চিত করেন।  


বজ্রপাতে মৃতরা হচ্ছে- জৈন্তাপুর উপজেলার বিসনাটেক গ্রামের সুলেমান আহমদের ছেলে নাঈম আহমদ (৮), মৃত দেলোয়ার হোসেনের মেয়ে আঞ্জুমা বেগম (৬) ও উপজেলার বাংলাবাজার গ্রামের আলম মিয়ার ছেলে ইমন আহমেদ (১০)। 


স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে উপজেলার বিসনাটেক গ্রামে বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে নাঈম আহমদ ও আঞ্জুমা বেগম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 


বাবু/জেএম 






  বিষয়:   বজ্রপাত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy