জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

সারাবাংলা

জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিপ্লব হোসেন (১৭) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।

2023-04-22T15:42:28+00:00
2023-04-22T15:42:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ৩:৪২ পিএম   (ভিজিট : ১২৯)
X

জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিপ্লব হোসেন (১৭) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।


শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কালাই উপজেলার জিন্দারপুর বুড়িপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


নিহত স্কুলছাত্র বিপ্লব হোসেন কালাই উপজেলার জিন্দারপুর হাজিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। বিপ্লব দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।


স্থানীয়দের বরাত দিয়ে কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে সেটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় রাস্তার পাশে থাকা তিনটি গাছে খুব জোড়ে আঘাত লাগে। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।


বাবু/জেএম 






  বিষয়:   জয়পুরহাট 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy