হ্নীলায় রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি

সারাবাংলা

টেকনাফের হ্নীলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া যুবক উপজেলার মোচনী

2023-04-23T16:36:33+00:00
2023-04-23T16:36:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হ্নীলায় রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ এপ্রিল, ২০২৩, ৪:৩৬ পিএম   (ভিজিট : ১৪৫)
X

টেকনাফের হ্নীলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে এক রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া যুবক উপজেলার মোচনী নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ই-এর ৯৭২ নম্বর শেডের ৩ নম্বর কক্ষের বাসিন্দা করিমুল্লাহর ছেলে হাসিমুল্লাহ (১৯)।

নিহত হাসিমুল্লাহর বিয়ে হয়েছে এক মাস আগে। নববধূর বিয়ের মেহেদির রং শুকানোর আগেই স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। স্বামীর হত্যাকারীদের শাস্তি চান তিনি।

জানা যায়, রবিবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হ্নীলা স্টেশনের উত্তর পাশে ঈদগাহ মাঠ সংলগ্ন লবণের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ মণ্ডল রক্তাক্ত ও পেটের মধ্যে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত হাসিমুল্লাহর মা রশিদা বেগমের দাবি, তার ছেলে রাগ করে ঈদের শপিং করেননি।

পরে তার ছেলের কিছু বন্ধুবান্ধব ঈদ শপিং করানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে আসে। এরপর তাকে হত্যা করেছে। তবে যে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে তাকে ঈদ শপিংয়ের কথা বলে আনা হয়েছে, সেই অটোরিকশা চালকে স্থানীয়রা আটক করেছে বলে জানা জানান তিনি।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়ে ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন। নিহতের পরিবারের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম 




  বিষয়:   মরদেহ  উদ্ধার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy