জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৫

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার আমিরাবাদ গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মহিলাসহ পাঁচজনকে কুপিয়ে আহত করেছে মামুনের নেতৃত্বে সেলিম

2023-04-23T16:48:51+00:00
2023-04-23T16:48:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৫
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ এপ্রিল, ২০২৩, ৪:৪৮ পিএম   (ভিজিট : ১৪৬)
X

নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার আমিরাবাদ গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মহিলাসহ পাঁচজনকে কুপিয়ে আহত করেছে মামুনের নেতৃত্বে সেলিম ইকবাল, ফাহিম, রাজু, বাবুসহ সন্ত্রাসীরা।

ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকেলে। সোনামুড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদেরকে দ্রুত নোয়াখালীর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সন্ত্রাসীদের হামলায় আহতরা হলো ওমর ফারুক, রহিমা বেগম, নুরুল ইসলাম, মরিয়ম আক্তার মিলি ও আবু হানিফসহ অনেকে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আহতদের পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছে।

বাবু/জেএম 




  বিষয়:   আহত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy