তিস্তা নদীতে নৌকা ডুবি, নিখোঁজ ১

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লাললমনিরহাটের হাতীবান্ধা তিস্তা নদীতে নাতিদের নিয়ে নৌকা পারাপারের সময় নৌকা ডুবিতে কোরবান আলী (৫৭) নামে একজন নিখোঁজ রয়েছে।নিখোঁজ

2023-04-23T17:49:44+00:00
2023-04-23T17:49:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তিস্তা নদীতে নৌকা ডুবি, নিখোঁজ ১
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ এপ্রিল, ২০২৩, ৫:৪৯ পিএম   (ভিজিট : ১৭৭)
X

লাললমনিরহাটের হাতীবান্ধা তিস্তা নদীতে নাতিদের নিয়ে নৌকা পারাপারের সময় নৌকা ডুবিতে কোরবান আলী (৫৭) নামে একজন নিখোঁজ রয়েছে। 

নিখোঁজ কোরবান আলী উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ময়েজ উদ্দিনের ছেলে।

রোববার দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের উজানে এ নৌকা ডুবির দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিখোঁজ কোরবান আলী ছোট একটি নৌকায় নাতিদের নিয়ে নদী পারাপারের সময় নৌকা ডুবির দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা অন্য একটি নৌকা নিয়ে এসে নাতিদের উদ্ধার করলেও কোরবান আলী নিখোঁজ হয়। পারাপারের সময় নদীর মাঝপথে হালকা বাতাস শুরু হওয়ায় নৌকা ডুবির ঘটনাটি ঘটে। 

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নির্মল কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধার অভিযান চলছে।

বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy