বিএনপি আন্দোলনের নামে শিখেছে হত্যা-ষড়যন্ত্র : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের পকেট থেকে ক্যান্টনমেন্টের ভেতর জন্ম নেওয়া একটি দল

2023-04-24T00:47:20+00:00
2023-04-24T00:49:48+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিএনপি আন্দোলনের নামে শিখেছে হত্যা-ষড়যন্ত্র : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ১২:৪৭ এএম  আপডেট: ২৪.০৪.২০২৩ ১২:৪৯ এএম  (ভিজিট : ১৬০)
X

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের পকেট থেকে ক্যান্টনমেন্টের ভেতর জন্ম নেওয়া একটি দল বিএনপি। সে দলটি আন্দোলনের কথা বলে প্রায়ই। কিন্তু তারাতো শিখেছে হত্যা ও ষড়যন্ত্র। এটাই হচ্ছে তাদের পদ্ধতি। 

রোববার (২৩ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ আন্দোলন করেছে, আন্দোলনের ফসল হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র পেয়েছি এবং উন্নয়ন পাচ্ছি। আর বিএনপি ও তাদের দোসর জামায়াত যখন আন্দোলনের কথা বলে তখন জনগণ কিছুটা হলেও শঙ্কিত বোধ করে। কারণ তাদের পদ্ধতি হচ্ছে অগ্নিসন্ত্রাস, দেশের সম্পদ ধ্বংস করা, মানুষের জানমালের ওপর হামলা করা। আমরা জানি বাংলাদেশের মানুষ এই সন্ত্রাস ও জঙ্গিবাদ চায় না। দেশকে অস্থিতিশীল করার যত অপচেষ্টা তার কোনোটাই মানুষ চায় না। 

তিনি বলেন, তারা (বিএনপি) যতই আন্দোলনের হুমকি দিক না কেন, কখনোই কোনো জনবিচ্ছিন্ন দল আন্দোলন করতে পারে না। আন্দোলন করতে হলে জনগণের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত সমর্থন লাগে। জনগণের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত সমর্থন বঙ্গবন্ধুকন্যার সঙ্গে। কারণ বাংলাদেশের বর্তমান যে অবস্থান, সেটা বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বেই এসেছে। মানুষ বিশ্বাস করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, সত্যিকারের সোনার বাংলা হবে এবং স্মার্ট বাংলাদেশ হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এখন  বৈশ্বিক অর্থনৈতিক একটি চাপ রয়েছে, সেই চাপের ফলে আমাদের এখানেও হয়তো একেবারে নিম্ন আয়ের মানুষ কিছুটা চাপের মধ্যে আছে। কিন্তু আমরা বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে খাদ্য উৎপাদন বাড়াচ্ছি। তাতে অন্যান্য অধিকাংশ দেশের তুলনায় এখনো আমরা একটি স্বস্তিকর জায়গায় আছি। আমাদেরকে সেই জায়গা ধরে রাখতে হবে এবং আরও ভালো জায়গায় যেতে হবে। আর সেটা সম্ভব শেখ হাসিনার নেতৃত্বে। সেটা কোনো ধরনের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী দলের মাধ্যমে সম্ভব নয়। যারা হাওয়া ভবন, খোয়া ভবন করে তাদের দিয়ে কখনো দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান, পুরান বাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

বাবু/মম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy