আখাউড়ায় ছাত্রলীগ সভাপতির ঈদ উপহার পেলো নেতাকর্মীরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু নিজ দলের নেতা-কর্মীদের মাঝে ঈদ সেলামি দিয়েছেন। ঈদের দিন

2023-04-24T11:22:19+00:00
2023-04-24T11:22:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় ছাত্রলীগ সভাপতির ঈদ উপহার পেলো নেতাকর্মীরা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ১১:২২ এএম   (ভিজিট : ২৭১)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু নিজ দলের নেতা-কর্মীদের মাঝে ঈদ সেলামি দিয়েছেন। ঈদের দিন বিকেলে তিনি প্রায় শতাধিকের উপর নেতাকর্মীদের  ৫০ টাকা করে ঈদ সেলামি দেন।

বোরবার বিকালে উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি ভিডিও ও ছবি পোস্ট দেন। ওই ভিডিওতে দেখা যায় তিনি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে সেলামি দিচ্ছেন। নেতাকর্মী ও মহল্লার লোকজনরা বেশ আনন্দে ওই নেতার কাছ থেকে সেলামি গ্রহণ করছেন। 

এদিকে ঈদ সেলামির বিষয়টি রাজনৈতিক নেতাসহ সাধারণ মানুষের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছে। শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে এ সেলামি দেওয়া হয়। পাশাপাশি মহল্লার ছোট ভাইয়েরা ও এখানে আসেন। এরপর একে অপরে সাথে শুভেচ্ছা বিনিময়
করে।  উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহব উদ্দিন বেগ শাপলু জানান, ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। আমার প্রাণের সংগঠনের অনেক নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করতে এখানে আসেন। এই আনন্দ উপভোগ করতে নেতাকর্মীদের  মাঝে সাধ্যনুযায়ী সেলামি দেওয়ার চেষ্টা করি। সেলামি পেয়ে সবাই অনেক খুশি হয়েছে।

বাবু/জেএম 




  বিষয়:   আখাউড়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy