মুন্সীগঞ্জে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে মো. শাহাদাত (৩০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার বেলা সাড়ে

2023-04-24T14:34:11+00:00
2023-04-24T14:34:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুন্সীগঞ্জে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ২:৩৪ পিএম   (ভিজিট : ১৪৪)
X

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে মো. শাহাদাত (৩০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার রামেরখোলা গ্রাম সংলগ্ন ওভারপাসের নিচ থেকে তার লাশ উদ্ধার করে। সে বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহাট গ্রামের হাকিম হাওলাদারের ছেলে। সে ঢাকার কেরানীগঞ্জে বসবাস করতো।

সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুল হক বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে শাহাদাত একজন অটোরিকশা চালক। ধারণা করা হচ্ছে রবিবার দিবাগত রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে।

বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy