পরিচয় মিলছে ট্রলারে ভেসে আসা ১০ মরদেহের

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারে মাছ ধরার ট্রলারের কোল্ডস্টোরেজ থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার হওয়া ১০ জনের মরদেহ প্রাথমিকভাবে শনাক্ত করেছেন তাদের স্বজনরা।

2023-04-24T14:40:31+00:00
2023-04-24T14:40:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পরিচয় মিলছে ট্রলারে ভেসে আসা ১০ মরদেহের
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ২:৪০ পিএম   (ভিজিট : ১৪৬)
X

কক্সবাজারে মাছ ধরার ট্রলারের কোল্ডস্টোরেজ থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার হওয়া ১০ জনের মরদেহ প্রাথমিকভাবে শনাক্ত করেছেন তাদের স্বজনরা। তারা জানিয়েছেন, নিহতরা কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া উপজেলার বাসিন্দা এরা।


কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানিয়েছেন, মহেশখালী ও চকরিয়া থেকে নিখোঁজ থাকা পরিবারের আত্মীয়স্বজনরা কক্সবাজার সদর হাসপাতালের মর্গে এসে ১০ জনের পরিচয় শনাক্ত করেছেন। তবে এ পরিচয় প্রাথমিক।


নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ'র নমুনা সংগ্রহ করে পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। ডিএনএ পরীক্ষার পর পরিচয় নিশ্চিত হওয়া যাবে। এরপরই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতদের স্বজনদের দেওয়া তথ্যমতে নিহতরা হলেন- মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার রফিক মিয়ার ছেলে সামশুল আলম (২৩), শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৮), জাফর আলমের ছেলে সওকত উল্লাহ (১৮), মুসা আলীর ছেলে ওসমাণ গনি (১৭), সাহাব মিয়ার ছেলে সাইফুল্লাহ (২৩), মোহাম্মদ আলীর ছেলে পারভেজ মোশাররফ (১৪), মোহাম্মদ হোসাইনের ছেলে নুরুল কবির (২৮), চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের কবির হোসাইনের ছেলে সাইফুল ইসলাম (৩৪), শাহ আলমের ছেলে মোহাম্মদ শাহজাহান (৩৫) ও চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকার জসিম উদ্দীনের ছেলে তারেক জিয়া (২৫)।


কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, এরকম একটি খবর আমাদের কাছে ছিল যে ১০ থেকে ১২ দিন আগে কিছু লোক সাগরে মাছ ধরতে গিয়েছে। কিন্তু তারা আর ফিরে আসেনি। যদিও এ সংক্রান্ত দাপ্তরিক কোনো তথ্য আমাদের কাছে নেই। পরিচয় শনাক্তের পর এটি কোন ধরণের হত্যাকাণ্ড, কারা এটি ঘটিয়েছে বা কোথায় ঘটিয়েছে তা উদঘাটন করা হবে।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy