ডোমারে ভাইদের হামলায় আরেক ভাইয়ের মৃত্যু

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারে পুকুরের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাইদের হামলায় রফিকুল ইসলাম (৬০) নামে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। উক্ত

2023-04-24T14:48:38+00:00
2023-04-24T14:48:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে ভাইদের হামলায় আরেক ভাইয়ের মৃত্যু
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ২:৪৮ পিএম   (ভিজিট : ২৮৫)
X

নীলফামারীর ডোমারে পুকুরের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাইদের হামলায় রফিকুল ইসলাম (৬০) নামে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। উক্ত ঘটনায় আরো দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের শিমুলতলী নেংড়ীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। আহতরা একই এলাকার মফিজার রহমান (৫৫) ও তার ছেলে জিকরুল ইসলাম(২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছয় ছেলের মধ্যে ১২ শতাংশ জমির একটি পুকুরের মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। ছয় ছেলের মধ্যে রফিকুল ইসলাম (৬০) ও মফিজার রহমান (৫৫) দুইভাই এক পক্ষ ও অপর চার ভাই বিটুল রহমান, রমজান আলী, আবু বক্কর সিদ্দিক ও ভুট্টু অপর পক্ষ। রোববার বিকেলে ওই পুকুর পাড়ে যান রফিকুল ইসলাম ও মফিজার রহমান। এসময় প্রতিপক্ষ ভাইয়েরা তাদের ছেলেদের নিয়ে হামলা চালায়। এসময় রফিকুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। আহত হন মফিজার রহমান ও তার ছেলে জিকরুল ইসলাম। আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, নিহত রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে, ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে।

বাবু/জেএম 
                                                   





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy