পুলিশ সুপারের সহায়তায় মায়ের কোলে ফিরলো শিশু

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন যাবৎ তসফিয়া খাতুন নামের শিশুটি তার মায়ের আদর থেকে বঞ্চিত ছিল। ১৫ মাসের

2023-04-24T16:17:27+00:00
2023-04-24T16:17:27+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
পুলিশ সুপারের সহায়তায় মায়ের কোলে ফিরলো শিশু
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৪:১৭ পিএম   (ভিজিট : ১৯২)
X

নড়াইলে পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন যাবৎ তসফিয়া খাতুন নামের শিশুটি তার মায়ের আদর থেকে বঞ্চিত ছিল। ১৫ মাসের শিশু তসফিয়া নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামের মো. টারজার মোল্যার মেয়ে। 

অসহায় তসফিয়ার মা কোন উপায় না পেয়ে থানা পুলিশের শরণাপন্ন হলে পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন এর নির্দেশনায় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) টিপু সুলতান শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। 

সোমবার (২৪ এপ্রিল) পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন এর নির্দেশনায় কোমলমতি ঐ শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

শিশু তসফিয়ার মা স্বপ্না বেগম তার আদরের একমাত্র সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং মানবিক এই সহযোগিতার জন্য অশ্রুবিজড়িত কণ্ঠে নড়াইল জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাবু/জেএম 




  বিষয়:   শিশু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy