ঈদের তৃতীয় দিনেও রাজধানীর সড়ক ফাঁকা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন আজ। টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো

2023-04-24T16:44:59+00:00
2023-04-24T16:44:59+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ঈদের তৃতীয় দিনেও রাজধানীর সড়ক ফাঁকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৪:৪৪ পিএম   (ভিজিট : ১২৯)
X


পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন আজ। টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সোমবার খুলেছে। তবুও চিরচেনা রাজধানীর সড়কে আজও নেই কোনও যানজট, কানে লাগে না গাড়ির হর্ন। রাজধানীর প্রায় সড়কেই চলছে এখন যানজটবিহীন ঈদের আমেজ।

সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে এমন চিত্র দেখা গেছে। গতকালের তুলনায় সড়কে বাসের সংখ্যা কিছু বেশি থাকলেও স্বাভাবিক সময়ের তুলনায় সেই সংখ্যা খুবই কম।

এদিকে ছুটি শেষে অফিস খুললেও তার খুব একটা প্রভাব সড়কে দেখা যায়নি। শুধু যানবাহনই নয় মানুষের উপস্থিতিও অনেকটা কম। তাই রাস্তায় সিএনজি ও রিকশার আধিপত্য থাকলেও যাত্রীর অভাবে অলস সময় পার করছেন চালকরা।

রাজধানীর মতিঝিলে দুদিন আগেও যে সড়কে ছিল যানজট, সেই দৃশ্য শতভাগ পাল্টে গেছে। গোটা এলাকায় সুনসান নীরবতা। কয়েকটি রিকশা, সিএনজি আর প্রাইভেটকার ছাড়া এই সড়কে দেখা যায়নি তেমন কোনো বড় যানবাহন।

একই অবস্থা দেখা গেছে মগবাজার, মালিবাগ, গুলিস্তান, শান্তিনগর, শাহবাগ ও মহাখালীসহ বিভিন্ন সড়কে। মানুষের যাতায়াত কম হওয়ায় এসব সড়ক আজও অনেকটা ফাঁকা। এসব এলাকায় গাড়ির চাপ নেই। নগরজুড়ে চলছে ছুটির আমেজ।

-বাবু/এ.এস




  বিষয়:   ঈদ  সড়ক 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy