তুমব্রু সীমান্ত থেকে ১৬টি স্বর্ণবার উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত থেকে ২২৮.০৮ ভরি ওজনের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে কক্সবাজারস্থ ৩৪ বিজিবির সদস্যরা।

2023-04-24T18:03:51+00:00
2023-04-24T18:11:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তুমব্রু সীমান্ত থেকে ১৬টি স্বর্ণবার উদ্ধার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৬:০৩ পিএম  আপডেট: ২৪.০৪.২০২৩ ৬:১১ পিএম  (ভিজিট : ১২০)
X

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত থেকে ২২৮.০৮ ভরি ওজনের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে কক্সবাজারস্থ ৩৪ বিজিবির সদস্যরা। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

সোমবার সকাল সাড়ে ১০টায় তুমব্রু পশ্চিম কুল এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, চোরাকারবারিরা অবৈধভাবে স্বর্ণের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে এনে বিক্রয় করবে এমন সংবাদে এ অভিযান চালানো হয়।

অভিযানে ২২৮.০৮ ভরি ওজনের ২১ ক্যারেটের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।  

তবে তুমব্রু সীমান্তের এ অভিযানের সময় বিজিবি সদস্যদের দেখে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় বিজিবি অধিনায়ক।

বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy