হাতীবান্ধা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার হাসপাতালের হল রুমে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির

2023-04-24T18:08:53+00:00
2023-04-24T18:08:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৬:০৮ পিএম   (ভিজিট : ২৮৩)
X

লালমনিরহাটের হাতীবান্ধা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার হাসপাতালের হল রুমে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় মাসিক কর্ম বিবরণী পেশ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউএনও নাজির হোসেন, ওসি শাহা আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলাম, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সম্পাদক দিলীপ কুমার সিংহ, সিন্দুর্না ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূরল আনিন, হাতীবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরল হক, সিনিয়র স্বাস্থ্য সহকারী মোহাম্মদ আলী প্রমুখ। 

সভায় হাসপাতাল পরিচালনা করার ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করে তা সমাধানের  বিষয়ে গুরুত্নপূর্ণ আলোচনা করা হয়। স্থানীয় এমপি মোতাহার হোসেন হাসপাতালের চিকিৎসক সংকট নিরোসনে উচ্চ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে কথা বলে, ডা. আনোয়ারুল ইসলাম ও আরিফুল ইসলামকে আনার বিষয়ে ভূমিকা রাখেন। সভায় সপ্তাহে অন্তন্ত ৩ দিন নিয়মিত একজন শিশু বিশেষজ্ঞ রাখার বিষয়েও আলোচনা করা হয়। 

বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy