কেরানীগঞ্জে মুদি দোকানির মাথা থেঁতলানো লাশ উদ্ধার

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর বাঁশপট্টি এলাকার একটি মুদির দোকান থেকে মাথা ও মুখ থেঁতলানো অবস্থায় বাবুল মিয়া (৫৫) নামের

2023-04-24T19:05:37+00:00
2023-04-24T19:05:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে মুদি দোকানির মাথা থেঁতলানো লাশ উদ্ধার
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৭:০৫ পিএম   (ভিজিট : ২২৯)
X

ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর বাঁশপট্টি এলাকার একটি মুদির দোকান থেকে মাথা ও মুখ থেঁতলানো অবস্থায় বাবুল মিয়া (৫৫) নামের এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, ইট জাতীয় কিছু দিয়ে আঘাত করে ওই মুদি ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

নিহত বাবুল মিয়ার বড় মেয়ে নুর নাহার আক্তার (৩০) বলেন, তাঁর বাবা ১২ বছর ধরে ওই এলাকায় মুদির ব্যবসা করে আসছেন। তিনি সারা দিন ব্যবসা পরিচালনা করে দোকানেই রাতে থাকতেন। গতকাল রোববার রাত থেকে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট থাকায় তিনি মোমবাতি জ্বালিয়ে কেনা-বেচা করছিলেন। রাত ১১টার দিকে মা দোকানে গিয়ে বাবার সঙ্গে কথাবার্তা বলে বাড়ি ফিরে আসেন।

নুর নাহার আরও বলেন, ‘আজ (সোমবার) সকালে শুনতে পাই দোকানের ভেতরে বাবার রক্তাক্ত দেহ পড়ে আছে। আমাদের ধারণা, রাতে সন্ত্রাসীরা কৌশলে আমাদের দোকানে ঢুকে পড়ে। এরপর তারা বাবার মাথায় ও মুখে আঘাত করে তাঁকে হত্যা করে। যারা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, আমরা তাদের ফাঁসি চাই। আমাদের যারা এতিম বানিয়েছে, তারা যেন কোনোভাবে রেহাই না পায়।’

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, বাবুল মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মুদি ব্যবসায়ী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শিগগিরই আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ঘটনায় তদন্ত চলছে।

বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy