কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

কালীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইমন ও আজীম হোসেন নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।সোমবার দুপুরে উপজেলার গুঞ্জনগর রাজবাড়ী

2023-04-24T19:22:16+00:00
2023-04-24T19:22:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৭:২২ পিএম   (ভিজিট : ১৪০)
X

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইমন ও আজীম হোসেন নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার গুঞ্জনগর রাজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন ঝিনাইদহ সদর উপজেলার ভিটশ্বর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং আজীম হোসেন একই গ্রামের জয়নুদ্দির ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ইমন ও আজিম ঝিনাইদহের কালীগঞ্জ থেকে নলডাঙ্গা আসার পথে গুঞ্জনগর রাজবাড়ী নামকস্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেহগনী গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে ইমন নামের একজন নিহত হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চালক আজিমকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।  

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাবু/জেএম 





  বিষয়:   কালীগঞ্জ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy