
X
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কোয়ালিটিপূর্ণ শিক্ষার উপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানের প্রধান অতিথি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, আমরা যদি কোয়ালিটিপূর্ণ শিক্ষা বাস্তবায়নে বদ্ধপরিকর।
বর্তমান সরকার যখন ২০০৯ সালে ক্ষমতায় আসে তখন বলেছিল ডিজিটাল বাংলাদেশ গড়বে। ডিজিটাল মানে কি! ডিজিটাল বাংলাদেশ মানে সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া। এবং ইন্টারনেটের যুগ সৃষ্টি করা। আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করেছি। এবং বলা হয়েছিল আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। কোয়ালিটিপূর্ণ শিক্ষা যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমরা নিঃসন্দেহে কমিয়াব হবো। ২০৪১ সালে উন্নত বিশ্বে পরিণত হবো। বড় বড় দেশ গুলো আছে তাদের পাশে আমাদের দেশের নাম লিখা থাকবে স্বর্ণাক্ষরে।
সোনাগাজী মতিগঞ্জ আর এম হাট কে উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর বর্ণাঢ্য আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
২৩ এপ্রিল (রবিবার) আর এম হাট কে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আর এম হাট কে উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর আহবায়ক অধ্যাপক ড. মোইজুর রহমান পবন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, আর এম হাট কে উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর যুগ্ম আহবায়ক মোকাররম আলী চৌধুরী সাহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংকের লি: এর পরিচালক আবুল কালাম আজাদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, ঢাকা অঞ্চল ১১ এর উপ কর কমিশনার মশিউর রহমান, আর এম হাট কে উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী, ঢাকা সুপ্রিম কোর্ট এর আইনজীবী শাহানা আক্তার শানু, আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হারাধন পাল, সাবেক সিনিয়র সহকারী শিক্ষক নেপাল চন্দ্র দাস, স্বপন চন্দ্র ঘোষ, উপমা বিদ্যা নিকেতন এর প্রধান রহিম উল্যাহ চৌধুরী, ইউনিক সিমেন্ট এর এজিএম সাইফ উদ্দিন সুমন।
পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন, আর এম হাট কে উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন যুগ্ম আহবায়ক আকবর হোসাইন ও গীতা থেকে পাঠ করেন, তন্দ্রা মণি দেবী। অনুষ্ঠান উপলক্ষে দুপুর থেকে বিদ্যালয় মাঠটি হয়ে উঠেছিল একটি পরিবার, বন্ধুদের আড্ডাখানা আর প্রাণের মেলা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, আর এম হাট কে উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম জুয়েল।
বাবু/জেএম