‘‌গ্যাসের গন্ধ’ নিয়ে আতঙ্কিত না হতে বলেছে তিতাস

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্যাস লিকেজের সংবাদ ও গ্যাসের গন্ধ ছড়ানোর বিষয়ে বিবৃতি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ

2023-04-25T08:00:05+00:00
2023-04-25T08:00:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘‌গ্যাসের গন্ধ’ নিয়ে আতঙ্কিত না হতে বলেছে তিতাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৮:০০ এএম   (ভিজিট : ২৫৫)
X

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্যাস লিকেজের সংবাদ ও গ্যাসের গন্ধ ছড়ানোর বিষয়ে বিবৃতি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। তিতাস গ্যাসের বরাতে তারা নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।


সোমবার মধ্যরাতে মন্ত্রণালয়ের ভেরিফাইড পেইজে এক পোস্টে জানানো হয়, ‘ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বেরিয়ে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।’


এ ছাড়াও যেকোনো বিষয়ে তিতাস গ্যাসের হটলাইন ১৬৪৯৬ নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তারা।


এর আগে সোমবার (২৪ এপ্রিল) রাত ১০টার পর থেকে রাজধানীর মগবাজার, ইস্কাটন, খিলগাঁও, রামপুরা ও মহাখালীসহ বিভিন্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের কাছে গ্যাস লিকেজ ও গ্যাসের প্রচণ্ড গন্ধ ছড়ানোর বিষয়ে অসংখ্য ফোন আসে।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ১০টার পর থেকে রাজধানীর খিলগাঁও রামপুরাসহ বলতে গেলে সারা রাজধানী থেকে আমাদের কাছে গ্যাস লিকেজের ফোন আসছে। এসব ফোন পাওয়ার পর আমাদের দুইটি টিম রাজধানীর বিভিন্ন জায়গায় লিকেজের বিষয়টি দেখতে যায়। আমাদের টিম প্রাথমিকভাবে জানতে পারে গ্যাসের অতিরিক্ত চাপের কারণে বিভিন্ন জায়গায় লিকেজ হচ্ছে। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


এদিকে গ্যাস লিকেজ নিয়ে ফেসবুকে অনেকে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন। অনেক নেটিজেন পোস্ট দিয়ে লিখছেন তাদের এলাকায় গ্যাসের গন্ধে থাকা যাচ্ছে না। প্রচুর পরিমাণে গ্যাস লিকেজ হচ্ছে এবং তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিংও করা হচ্ছে বলে পোস্টে জানানো হয়। আতঙ্কিত মানুষজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ফায়ার সার্ভিস এ কল করে সহযোগিতা চাচ্ছেন। এ বিষয়ে রাতেই কাজ শুরু করেছে তিতাস।


বাবু/এ আর 






  বিষয়:   তিতাস  গ্যাস 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy