রোহিঙ্গা শিবিরে আগুনে পুড়ল শতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক ঘর পুড়ে গেছে। গতকাল সোমবার পৌনে

2023-04-25T12:37:15+00:00
2023-04-25T12:37:15+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রোহিঙ্গা শিবিরে আগুনে পুড়ল শতাধিক ঘর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ১২:৩৭ পিএম   (ভিজিট : ১০৭)
X

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক ঘর পুড়ে গেছে। গতকাল সোমবার পৌনে নয়টার দিকে হোয়াইক্যং চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে উসমানী সাইড ডি ব্লকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।

হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জালাল আহমদ জানান, রাত পৌনে নয়টার পর পরই আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ৯ টার দিকে উখিয়া-টেকনাফের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে শতাধিক বাঁশ এবং প্লাস্টিক দিয়ে তৈরি রোহিঙ্গাদের ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস টেকনাফ স্টেশনের দলপতি মুকুল কুমার নাথ বলেন, রোহিঙ্গা আশ্রয় শিবিরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত উখিয়া টেকনাফের ফায়ার সার্ভিসের কর্মীরা সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না।

টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফালুন হক চৌধুরী বলেন, চাকমারকুল রোহিঙ্গা আশ্রয় শিবিরে একটি এনজিওর নারী কেন্দ্রে আগুন লেগেছে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে ১৮ এপ্রিল রাতে লেদার রোহিঙ্গা ক্যাম্পের আগুনে অর্ধ শত ঘর পুড়ে গেছে। তারও আগে ৫ মার্চ দুপুরে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডে ঘরসহ ২ হাজার ৮০৫ টি নানা স্থাপনা এবং ১৫ হাজার ৯২৫ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাবু/পিকু





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy