ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

সারাবাংলা

ঈদের ছুটিতে গত শনিবার, রবিবার ও সোমবার মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগেই ছিল। দর্শনীয় স্থানগুলোতে

2023-04-25T15:22:42+00:00
2023-04-25T15:22:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজার
ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৩:২২ পিএম   (ভিজিট : ১৬০)
X

ঈদের ছুটিতে গত শনিবার, রবিবার ও সোমবার মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগেই ছিল। দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ পিপাসুদের ভিড় ছিল লক্ষণীয়।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঈদের দিন শনিবার দুপুর থেকে পর্যটকের আগমন শুরু হয়। রবিবারও ছিল উপচেপড়া ভিড়। সোমবারও দর্শনার্থীদের পদভারে মূখর ছিল লাউয়াছড়া।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, শনিবার, রবিবার ও সোমবার এই তিনদিনে লাউয়াছড়া জাতীয় উদ্যানে মোট দর্শনার্থী এসেছে ৮ হাজার ১৯৬ জন। এর মধ্যে বিদেশি পর্যটক ছিল ১৩ জন। এ তিনদিনে রাজস্ব আয় হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ২৬৩ টাকা।

চা-বাগানগুলোতে এখন চলছে ভর মৌসুম। চা-বাগান পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। চা-কন্যাদের দু‘টি পাতা একটি কুঁড়ি তোলার দৃশ্য দেখতে চা-বাগানগুলোতেও ছিল দর্শনার্থীদের ভিড়। মনোমুগ্ধকর এসব চা-বাগানেরর দৃশ্য ঘুরে ঘুরে দেখা আর সেলফি তোলায় ব্যস্ত সময় পার করেছেন আগতরা। 

শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পরার মতো। বিশেষ করে বিভিন্ন পশু-পাখি আর বন্যপ্রাণী দেখে শিশুরা খুব আনন্দে মেতেছিল।

শ্রীমঙ্গল শহর থেকে ১৮ কিলোমিটার দূরে মাছের অভয়াশ্রম ও পাখির অভয়ারণ্য বাইক্কা বিল দেখতেও ছুটে গেছেন নারী শিশুসহ অনেক  দর্শনার্থী। এছাড়াও লাউয়াছড়া খাসিয়াপুঞ্জি ও মাগুরছড়া খাসিয়াপুঞ্জিতেও ছিল দর্শনার্থীদের আনাগোনা। অনেকে ছুটে গেছেন নৃ-তাত্বিক জনগোষ্ঠির পাড়াগুলোতে। খাসিয়া, মণিপুরী, ত্রিপুরা, গারোসহ বিভিন্ন পল্লি ঘুরে তাদের বিচিত্র জীবনধারা ও সংস্কৃতি দেখে মুগ্ধ হয়েছেন আগতরা। এদিকে কমলগঞ্জের মাধবপুর লেকেও ছিল ভ্রমণ পিপাসুদের ভিড়। তাছাড়া শ্রীমঙ্গলের বধ্যভুমি ৭১-এ ঈদের দিন দুপুর থেকে গতকাল পর্যন্ত ভিড় লেগেই ছিল।

শ্রীমঙ্গল পর্যটন পুলিশ সূত্র জানায়, দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিটি পর্যটন স্পটে পর্যটন পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও পর্যটন পুলিশের মোবাইল টিম কাজ করছে। 

বাবু/জেএম




  বিষয়:   দর্শনার্থী  ভিড় 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy