বিএল কলেজ পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

খুলনা দৌলতপুর বিএল কলেজ পুকুর থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় লাশ‌টি উদ্ধার

2023-04-25T17:17:29+00:00
2023-04-25T17:17:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএল কলেজ পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৫:১৭ পিএম   (ভিজিট : ১৭০)
X

খুলনা দৌলতপুর বিএল কলেজ পুকুর থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় লাশ‌টি উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল বলেন, সকাল ১০টার দিকে কলেজ কর্তৃপক্ষ লাশটি দেখে থানায় ফোন দেয়। সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়।

তিনি আরও বলেন, মৃতের বয়স আনুমানিক ৩৭/৩৮ হবে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে খাকি কালারের একটি হাফপ্যান্ট ছিল। তার পরিচয় নিশ্চিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, লাশের পরিচয় শনাক্তে সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তার পরিচয় নিশ্চিত করবেন। গোসল করতে নেমে তার মৃত্যু হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

বাবু/জেএম




  বিষয়:   মরদেহ  উদ্ধার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy