নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে মাদক মামলায় ২ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে

2023-04-25T17:35:19+00:00
2023-04-25T17:35:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৫:৩৫ পিএম   (ভিজিট : ২৮৮)
X

নড়াইলে মাদক মামলায় ২ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ। সে সদর উপজেলার নাওরা গ্রামের কাজী আফজাল হোসেনের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৫ এপ্রিল দুপুরে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মো. আতিক সঙ্গীয় ফোর্সসহ আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   নড়াইল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy