সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ

সিলেট প্রতিনিধি

সারাবাংলা

সিলেটে প্রায় ৮২ লাখ টাকার ভারতীয় কাপড় ও চশমা (সানগ্লাস) জব্দ করেছে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে

2023-04-25T18:43:20+00:00
2023-04-25T18:43:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ
সিলেট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৬:৪৩ পিএম   (ভিজিট : ১৫২)
X

সিলেটে প্রায় ৮২ লাখ টাকার ভারতীয় কাপড় ও চশমা (সানগ্লাস) জব্দ করেছে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। 

সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার মন্দিরঘাট নামক এলাকা থেকে ভারতীয় এসব পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটেলিয়নের একটি দল। বিজিবি ৪৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার মন্দিরঘাট এলাকায় অভিযান চালানো হয়। 

এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা চোরাকারবারিদের ফেলে যাওয়া বিভিন্ন প্রকারের উন্নতমানের ভারতীয় শাড়ি ও সানগ্লাস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৮১ লাখ ৯১ হাজার ৮শ’ টাকা।

বাবু/জেএম




  বিষয়:   ভারতীয় কাপড়  জব্দ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy