পদ্মা সেতুতে সেলফি ও বিভিন্ন অভিযোগে ৬৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

পদ্মা সেতুতে সেলফি তোলা, লাইন ক্রস করে গাড়ি চালানো, মোটরসাইকেল লেন অতিক্রম করে মূল সেতুতে মোটরসাইকেল চালানোর অভিযোগে

2023-04-25T20:23:28+00:00
2023-04-25T20:23:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পদ্মা সেতুতে সেলফি ও বিভিন্ন অভিযোগে ৬৮ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৮:২৩ পিএম   (ভিজিট : ১৪৯)
X

পদ্মা সেতুতে সেলফি তোলা, লাইন ক্রস করে গাড়ি চালানো, মোটরসাইকেল লেন অতিক্রম করে মূল সেতুতে মোটরসাইকেল চালানোর অভিযোগে ১৬ মোটরসাইকেল আরোহী এক ট্রাকচালক ও দুই প্রাইভেটকার চালককে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সমস্ত মামলা ও অর্থ আদায় করে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী।

এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জিয়াউল হক জিয়া বলেন, সেতুতে সেলফি তোলা, লাইন ক্রস করে সেতুতে এদিক সেদিক ট্রাক ও প্রাইভেটকার চালানো, মোটরসাইকেলের নির্ধারিত লেন ছেড়ে মূল সেতুতে মোটরসাইকেল চালানোর অভিযোগে মোট ১৯টি মামলা হয়েছে। এসব মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ১টি ট্রাক, ২টি প্রাইভেটকার ও ১৬ জন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   পদ্মা সেতু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy