কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মিয়া (২৬) নামে এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা

2023-04-25T20:31:06+00:00
2023-04-25T20:31:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ৮:৩১ পিএম   (ভিজিট : ১৬৭)
X

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মিয়া (২৬) নামে এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোহেল মিয়া স্থানীয় বাজারের ঔষধ ব্যবসাহী এবং উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামের মুদি দোকানদার আবু সিদ্দিকের ছেলে।

স্থানীয়রা জানান, ঔষধ ব্যবসায়ী খিদিরপুর গ্রামের সোহেল মিয়া নিজ ঘর থেকে পুকুরে পানি ভর্তির জন্য বৈদ্যুতিক মটারে লাইন লাগাতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। সোহেল মিয়ার বিদ্যুৎপৃষ্টে নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেন, উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম। 

কেন্দুয়া থানার পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বিদ্যুৎস্পৃষ্টে সোহেল মিয়ার মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy