দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়ল মাতারবাড়ীতে

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজটি ভিড়েছে মাতারবাড়ীতে। তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে ৬৩ হাজার টন কয়লা নিয়ে এসেছে

2023-04-25T23:56:41+00:00
2023-04-25T23:56:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়ল মাতারবাড়ীতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ১১:৫৬ পিএম   (ভিজিট : ১৯৯)
X

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজটি ভিড়েছে মাতারবাড়ীতে। তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে ৬৩ হাজার টন কয়লা নিয়ে এসেছে ‘অউসো মারো’ নামের পানামার পতাকাবাহী জাহাজটি। এটি ২২৯ মিটার দীর্ঘ, ড্রাফট ১২ দশমিক ৫ মিটার।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জাহাজটি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে আনা হয়। জাহাজটি বহির্নোঙর থেকে আনার সময় পাইলটেজ টিমে ছিলেন বন্দরের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর ফজলর রহমান, ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম, ক্যাপ্টেন জহির, মেইন পাইলট ক্যাপ্টেন কামরুল এবং কো পাইলট ক্যাপ্টেন শামস। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাহাজটি বহির্নোঙরে আসে।

সূত্র জানায়, ২২৯ মিটার দীর্ঘ ও ১২ দশমিক ৫ মিটার ড্রাফটের কোনো জাহাজ এর আগে দেশে ভেড়েনি। সমুদ্র থেকে ১৪ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ ও ৩৫০ মিটার চওড়া কৃত্রিম চ্যানেলের মধ্য দিয়ে জাহাজটি জেটিতে আনা হয়। ইতিমধ্যে এ জেটিতে ১১২টি জাহাজ ভিড়লেও সেগুলোতে ছিল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উপকরণ। 

মাতারবাড়ীতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়েছে জানিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, এটি বন্দরের ইতিহাসে একটি মাইলফলক। এর আগে দেশে এত বড় ও গভীরতার জাহাজ ভেড়েনি।

চট্টগ্রাম বন্দরের জেটিতে এখন সর্বোচ্চ ১০ মিটার ড্রাফট ও ২০০ মিটার দীর্ঘ জাহাজ আনার সুযোগ আছে। পায়রাবন্দরেও চলতি মাসের প্রথম সপ্তাহে ভিড়েছে ১০ দশমিক ১০ মিটার গভীরতার জাহাজ। কিন্তু ‘অউসো মারো’র মতো দীর্ঘ ও ড্রাফটের জাহাজ এটাই প্রথম।


বাবু/মম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy