লক্ষ্মীপুরে গুলি করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় গুলিবিদ্ধ হন জেলা

2023-04-26T07:40:47+00:00
2023-04-26T07:40:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে গুলি করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৭:৪০ এএম   (ভিজিট : ১৩৯)
X

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় গুলিবিদ্ধ হন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামও। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত পৌনে ১০ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকার ব্রীজের পাশে এ ঘটনা ঘটে। নিহতদের পরিবারের অভিযোগ, স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান আবুল কাশেম জেহাদীর সদস্যরা তাদের গুলি করে হত্যা করেছে। 

নিহত নোমান জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মৃত আবুল কাশেমের ছেলে। নিহত রাকিব জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রফিক উল্যাহর ছেলে এবং বশিকপুর ইউপি ডিচিটাল সেন্টারের উদ্যেক্তা।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, রাতে মোটর সাইকেলযোগে পোদ্দার হাট থেকে নাগের হাটে যাচ্ছিলেন যুবলীগ নেতা নোমান ও তার সহযোগী অপর ছাত্রলীগ নেতা রাকিব। এসময় তারা ঘটনাস্থলে পৌঁছলে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে তারা দুইজনই মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর নোমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুলিবিদ্ধ রাকিবকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

নিহতদের পরিবারের দাবি- পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান আবুল কাশেম জেহাদীর লালিত সন্ত্রাসী শরীফ কালু ও সবুজ গুলি করে হত্যা করেছে নোমান ও রাকিবকে ।

খবর পেয়ে ঘটনাস্থল এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার ও থানার ওসি। এসময় গণমাধ্যমকর্মীদের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, দুর্বৃত্তদের গুলিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা গুরুত্বসহকারে কাজ করছি।

বাবু/এ আর 




  বিষয়:   লক্ষীপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy