আগামী শুক্রবার রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলুন

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে শুক্রবার (২৮ এপ্রিল) রাত থেকে ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে।বুধবার (২৬

2023-04-26T14:50:12+00:00
2023-04-26T14:50:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগামী শুক্রবার রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলুন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ২:৫০ পিএম   (ভিজিট : ১৯৯)
X


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে শুক্রবার (২৮ এপ্রিল) রাত থেকে ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। 

বুধবার (২৬ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক জানায়, আগামী শুক্রবার রাত ১১টা থেকে পরদিন শনিবার (২৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।

এতে আরও বলা হয়েছে, বিমানবন্দরের সামনের উড়াল সড়কের নির্মাণকাজের জন্য ওই ৭ ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   বিমানবন্দর  সড়ক 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy