পোল্ট্রি খামারিকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর রায়পুরার নিলক্ষায় বাড়িতে ঢুকে জুলহাস মিয়া (২৮) নামে এক পোল্ট্রি খামারিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত দুই

2023-04-26T18:19:34+00:00
2023-04-26T18:19:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরা
পোল্ট্রি খামারিকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৬:১৯ পিএম   (ভিজিট : ১২৫)
X

নরসিংদীর রায়পুরার নিলক্ষায় বাড়িতে ঢুকে জুলহাস মিয়া (২৮) নামে এক পোল্ট্রি খামারিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের দখল থেকে ১টি দেশীয় তৈরি ১ নলা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে রায়পুরার নিলক্ষায় ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা পুলিশের একাধিক দল। বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী। গ্রেপ্তারকৃতরা হলো- রায়পুরা থানার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) ও নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকার মঙ্গল ব্যাপারীর ছেলে রাকিব (২২)।

অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, গত ২২ এপ্রিল ঈদের দিন বিকালে নিলক্ষার বীরগাঁও এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক তৈরি করে উল্লাস করছিল একদল সন্ত্রাসী। এসময় পোল্ট্রি খামারি জুলহাস মিয়াসহ স্থানীয়রা তাদের বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পোল্ট্রি খামারি জুলহাস মিয়ার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এসময় জুলহাস মিয়াসহ ৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাদের নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর জুলহাস মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যান্য আহত আরও ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

এই ঘটনায় নিহত জুলহাসের মা হালিমা বেগম বাদী হয়ে সোমবার রাতে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে জেলা গোয়েন্দা শাখাসহ জেলা পুলিশের একাধিক টিম।

বুধবার ভোরে নবীনগরের থোলাকান্দি এলাকা থেকে সুমন মিয়া ও রায়পুরার হরিপুর কাওয়াবাড়ি এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার ও ১টি দেশীয় তৈরি ১ নলা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও হত্যাসহ ২টি মামলা রয়েছে।  

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy