আখাউড়ায় বোরো মৌসুমের শস্য কর্তন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমের শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে পৌর এলাকার নারায়ণপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ

2023-04-26T18:53:18+00:00
2023-04-26T18:53:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় বোরো মৌসুমের শস্য কর্তন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৬:৫৩ পিএম   (ভিজিট : ২২১)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমের শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে পৌর এলাকার নারায়ণপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাজহারুল ইসলাম ভুঁইয়া ও উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. মুস্তাফিজুর রহমান।

সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাজহারুল ইসলাম ভুঁইয়া বলেন, উপজেলা কৃষি অফিস থেকে আমরা কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাত উফসী ধানের বীজ, ডিএপি সার ও এমওপি সার প্রদান করেছি। ফলন বৃদ্ধিতে মাঠ পর্যায়ে আমাদের উপ-সহকারী কৃষি অফিসাররা কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে থাকে।

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে নতুন উদ্ভাবিত জাতগুলোর কৃষকের মাঠে দ্রুত সম্প্রসারণের কোনো বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর যে ভিশন তা সফল করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

বাবু/জেএম




  বিষয়:   শস্য  কর্তন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy