গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীরের নামে মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়া সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ

2023-04-26T21:48:11+00:00
2023-04-26T21:48:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীরের নামে মনোনয়নপত্র সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৯:৪৮ পিএম   (ভিজিট : ১৫৯)
X

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়া সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ বুধবার বিকেলের দিকে জেলা শহরের রথখোলা এলাকায় বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জাহাঙ্গীরের বিশ্বস্ত কয়েকজন তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র পদ থেকে বরখাস্ত হওয়ার পর দীর্ঘদিন রাজনীতির মাঠের বাইরে ছিলেন জাহাঙ্গীর আলম। তবে কিছুদিন আগে আওয়ামী লীগ তাকে ওই মন্তব্যের জন্য ক্ষমা করলেও গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়ন দেয়নি।

তপশিল ঘোষণার পর অনেকটা চুপ ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর। তবে শেষ মুহূর্তে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করায় তার কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

স্থানীয়দের অনেকেই বলছেন, জাহাঙ্গীর গত তিন বছর রাতদিন মানুষের মাঝে থেকে কাজ করেছেন। রাস্তাঘাটসহ এলাকার উন্নয়নে নিবেদিত ছিলেন। সাধারণ মানুষের কাছে তার এখনো জনপ্রিয়তা রয়েছে। নির্বাচনে সেটির প্রভাব পড়বে। 

এর আগে সাংবাদিকদের কাছে জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন, তিনি নগরবাসীর কাছে পরীক্ষা দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে চান। তিনি সে সময় বলেন, ‘লাখ লাখ মানুষ সিটি করপোরেশন নির্বাচনে আমাকে ভোট দিয়েছিল। আমি গত ৩ বছরে সাধ্যমতো কাজ করেছি। আমার বিপক্ষের কিছু লোক আন্ডারগ্রাউন্ডে আমার বিরুদ্ধে নেত্রীর কাছে মিথ্যা তথ্য দিয়েছে। আমার বিশ্বাস জনগণের সঙ্গে আমি ভালো করেছি না খারাপ করেছি তার একটি পরীক্ষা দরকার। আমি সেই পরীক্ষাটা দিতে চাই।’

রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন, ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মণ্ডলসহ ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৪০ এবং নারী কাউন্সিলর পদে ৯৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ২৭ এপ্রিল।

রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে নির্বাচন কমিশন। সবার শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে এখানে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তাদের আশা।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহার ৮ মে। প্রতীক বরাদ্দ হবে ৯ মে এবং ভোটগ্রহণ ২৫ মে। সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার।

বাবু/মম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy