ত্রিশালে বেইলি সেতু ভেঙে পড়ল নদীতে

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ময়মনসিংহের ত্রিশালে চেলেরঘাট খিরু নদীর ওপরে থাকা বেইলি সেতু ভেঙে পড়েছে। এতে আহত হয়েছেন একটি প্রাইভেটকারের দুই যাত্রী।আজ

2023-04-26T22:10:23+00:00
2023-04-26T22:10:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্রিশালে বেইলি সেতু ভেঙে পড়ল নদীতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ১০:১০ পিএম   (ভিজিট : ১৩৬)
X

ময়মনসিংহের ত্রিশালে চেলেরঘাট খিরু নদীর ওপরে থাকা বেইলি সেতু ভেঙে পড়েছে। এতে আহত হয়েছেন একটি প্রাইভেটকারের দুই যাত্রী।

আজ বুধবার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে মহাসড়কের অপর লেনে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ জানায়, চার লেন সড়কে চেলেরঘাটে দুটি সেতুর মধ্যে বেইলি সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। অতিরিক্ত ওজনের একটি লরি সেতুতে ওঠার পর মাঝখানে পৌঁছালে বিকট শব্দে সেতুটি ভেঙে যায়। ঘটনার পর প্রথমে এলাকাবাসী, পরে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নেয়।

ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় সেতুর ওপর দিয়ে ৪২ চাকার একটি লরি বিদ্যুতের যন্ত্রাংশ নিয়ে পার হচ্ছিল। এ ছাড়া সেতুটিতে ওই সময় একটি প্রাইভেটকার ছিল। সেতু ভেঙে পড়ার সময় ওই দুটি যান নদীতে পড়ে যায়।

বাবু/মম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy