চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর

সারাবাংলা

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের মা ও শিশু হাসপাতালের বিপরীত এলাকায় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে এক অজ্ঞাত

2023-04-27T15:57:31+00:00
2023-04-27T15:57:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৩:৫৭ পিএম   (ভিজিট : ১৩৭)
X

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের মা ও শিশু হাসপাতালের বিপরীত এলাকায় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে এক অজ্ঞাত (৫০) বয়সী নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরে প্রবেশের সময় চাঁদপুর-লাকসাম রেলপথের কিলো (১৭৭) ৮/৯ মাঝমাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মরিয়ম বেগম, রকিবুল হাসান ও আলী হোসেন জানান, অজ্ঞাতনামা ওই নারী বেশ কিছুদিন ঘটনাস্থল এলাকায় ঘুরাপেরা করতে দেখা গেছে। রেললাইনের পাশেই থাকত। অনেকই মানসিক রোগী মনে করেছেন তাকে। ট্রেনে কাটা পড়লে রেলওয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। ওই নারীর বয়স আনুমানিক ৫০ হবে। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ে জানানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম




  বিষয়:   চাঁদপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy