লক্ষ্মীপুরে জোড়া খুন, আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নে পোদ্দার বাজারে জেলা যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গুলি করে হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে

2023-04-27T16:11:13+00:00
2023-04-27T16:11:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে জোড়া খুন, আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৪:১১ পিএম   (ভিজিট : ১৫৮)
X

লক্ষ্মীপুরের বশিকপুর ইউনিয়নে পোদ্দার বাজারে জেলা যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গুলি করে হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নিহত যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান বুধবার রাতে চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। 

পরে পুলিশ অভিযোগটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করে। মামলায় চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদিকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৪-১৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল কিশোর মজুমদার জানান, মামলার এজাহারে বিগত ইউপি নির্বাচনে জয়-পরাজয়কে কেন্দ্র করে প্রধান আসামি আবুল কাশেম জিহাদির সঙ্গে বাদী মাহফুজুর রহমানের পূর্ব শত্রুতার কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবকে নিয়ে মোটরসাইকেলে করে বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় অবস্থান করছিলেন। এসময় দুবৃর্ত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে নোমান ও রাকিবের পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, গুলি শুরুর পর নোমান জীবন রক্ষার্থে দৌঁড়ে পালানোর চেষ্টা করেছিলেন। সে সময় তার পায়ে গুলি করা হয়। তখন তিনি মাটিতে লুটিয়ে পড়লে কাছে গিয়ে ঘাতকরা গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেফতার করতে পুলিশের একাধিক দল মাঠে আছে। গ্রেফতার এড়াতে আসামিরা বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে গেছে। তাই তাদের গ্রেফতারে কিছুটা দেরি হচ্ছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান এসপি।

বাবু/জেএম




  বিষয়:   জোড়া খুন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy