ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন

মোক্তার হোসেন মুক্তি, ঝিনাইদহ

সারাবাংলা

ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের উদ্দ্যোগে নতুন দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বিকালে শহরের ওয়ার্লেস পাড়ায়

2023-04-27T16:53:59+00:00
2023-04-27T16:53:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন
মোক্তার হোসেন মুক্তি, ঝিনাইদহ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৩৬০)
X

ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের উদ্দ্যোগে নতুন দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বিকালে শহরের ওয়ার্লেস পাড়ায় মুসা মিয়া নূরুন্নাহার কলেজিয়েট স্কুলের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করেন জাহেদী ফাউন্ডেশনের কর্ণধর নাসের শাহরিয়ার জাহেদী মহুলের মা নুরুন্নাহার জিন্নাতুল। 

পরে শহরের শেরে বাংলা রোডে অবস্থিত জবেদা ফাউন্ডেশণের নতুন ৩টি শিক্ষা ভবন ও একটি খেলার মাঠের উদ্ধোধন করা হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে মহুল বলেন, অত্র প্রতিষ্ঠানে গরিব মেধাবী থেকে শুরু করে সকল শ্রেণির মানুষ লেখা পড়া করতে পারবে। ঝিনাইদহের মানুষেকে শিক্ষিত করতে আমাদের এই প্রচেষ্ঠা অব্যহত থাকবে। 

পরে শহরের হামদহ এলাকায় রাহুল স্মৃতি মিলনায়তনে মো. নাসের জাহেদী শাহরিয়ার মহুলের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মো. নূর-উর-রহমান, মহিলা ও শিশু বিসয়ক মন্ত্রনালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান হারুন আর রশিদ, মানবাধিকার কর্মী ও সাংবাদিক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু বক্তব্য রাখেন।

বাবু/জেএম




  বিষয়:   ঝিনাইদহ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy