কালীগঞ্জে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

মো. লাজু মিয়া, আদিতমারী (লালমনিরহাট)

সারাবাংলা

লালমনিরহাটের কালীগঞ্জে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আব্দুর রাজ্জাক (৪৮) চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর মারা যায়।বৃহস্পতিবার(

2023-04-27T17:53:09+00:00
2023-04-27T17:53:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
মো. লাজু মিয়া, আদিতমারী (লালমনিরহাট)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৫:৫৩ পিএম   (ভিজিট : ২৬৭)
X

লালমনিরহাটের কালীগঞ্জে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আব্দুর রাজ্জাক (৪৮) চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর মারা যায়।

বৃহস্পতিবার( ২৭ এপ্রিল) দুপুর ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত আব্দুর রাজ্জাক কাকিনা ইউনিয়নের বানীনগর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোরবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার বানীনগর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের টিনের ঘরের উপর একটি বাঁশ পরে। সেই বাঁশটি আব্দুর রাজ্জাক কাটার সময় প্রতিবেশী বাঁশঝাড়ের মালিক মনজু মিয়া গং এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হয় আব্দুর রাজ্জাক। গুরুতর অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ৫ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

কাকিনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তাহির তাহু বলেন, কাকিনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড দুই পক্ষের মারামারিতে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy